প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা আলবি স্যাক্স, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্র্যান্ডল্যান্ডসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি তাং পুরস্কার জিতেছেন। পরিবেশ, মানবাধিকার, ওষুধ ও চীনা ভাষায় গবেষণায় অসামান্য অবদানের জন্য তাঁরা এ পুরস্কার পান। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ গতকাল বৃহস্পতিবার সে দেশের রাজধানী তাইপেতে এক অনুষ্ঠানে এই পাঁচ বিশিষ্ট ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়া অন্য তিনজন হলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমডি অ্যান্ডারসন, ক্যানসার সেন্টারের টিকাবিদ জেমস পি অ্যালিসন, কিয়েটো বিশ্ববিদ্যালয়ের তাসুকু হনজো ও ইতিহাসবিদ ইয়ু ইং-শিহ। প্রত্যেক বিজয়ী ১৭ লাখ মার্কিন ডলার পেয়েছেন। এএফপি