তুতান খামেনের মুখোশ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন মিসরের সম্রাট তুতান খামেনের সমাধি-মুখোশের দাড়ি খুলে যাওয়ার পর কদর্যভাবে আবার লাগানোর অভিযোগে মিসর জাদুঘরের আট কর্মী বিচারের সম্মুখীন। ওই মুখোশের নীল ও সোনালি রঙা বিনুনি করা দাড়ি আলগা হয়ে যাওয়া এবং পরে তাড়াহুড়ো করে আঠা দিয়ে লাগানোর ঘটনাটির তদন্ত শুরু হয় প্রায় এক বছর আগে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মূলত অসতর্কতা ও পেশাগত মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। খুলে যাওয়া দাড়ি পুনঃস্থাপন করতে মোট চারবার চেষ্টা চালান অভিযুক্ত কর্মীরা। আইনজীবীরা বলছেন, তাঁরা এ কাজের জন্য অনুপযুক্ত আঠা ঢালাওভাবে ব্যবহার করেন।
বিবিসি