প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল ছড়িয়ে পড়ে দূষণের ঘটনায় নাইজেরিয়ার নাইজার ডেল্টা অঞ্চলের ক্ষতিগ্রস্ত বোডো সম্প্রদায়কে ৮ কোটি ৪০ লাখ ডলার দিতে রাজি হয়েছে বহুজাতিক তেল কোম্পানি রয়েল ডাচ শেল। বোডো সম্প্রদায়ের ১৫ হাজার ৬০০ মৎস্যজীবীর আইনজীবীরা জানিয়েছেন, তেলের কারণে ক্ষতিগ্রস্ত জেলেরা প্রত্যেকে ৩ হাজার ৩০০ ডলার করে পাবেন। দুই দফায় তেল ছড়িয়ে পড়ার ঘটনায় নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের হাজার হাজার হেক্টর ম্যানগ্রোভ বন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট কোম্পানি (এসপিডিসি) ক্ষতিপূরণ দেওয়ার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করার ঘোষণা দেয়। বিবিসি