দ. আফ্রিকার ফুটবল অধিনায়ক গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক সেনজো মেয়িবা গতকাল রোববার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, জোহানেসবার্গের দক্ষিণে ভোসলুরাস শহরে মেয়িবার বান্ধবীর বাড়িতে ঘটনাটি ঘটে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ এক বিবৃতিতে জানায়, বাড়িটিতে রাত আটটার দিকে দুই ব্যক্তি প্রবেশ করে। অপরজন বাইরে অবস্থান করে। গুলির পর তিনজনই পালিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর মেয়িবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সন্দেহভাজন অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
২৭ বছর বয়সী মেয়িবা দক্ষিণ আফ্রিকার স্থানীয় অরলান্দো পাইরেটস ক্লাবের হয়ে খেলছিলেন। গত চারটি আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।