দ. সুদানে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৮৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপির
অ্যান্টনি ওয়েক অ্যান্টনি নামের ওই মুখপাত্র বলেন, রাজধানী জুবা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের ছোট্ট শহর মারিদিতে এ বিস্ফোরণ ঘটে। গতকাল বুধবার ওই বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণ হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওই মুখপাত্র বলেন, ওই বিস্ফোরণে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন।