দ. সুদানে দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানে দুর্ভিক্ষাবস্থা দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে। এ অবস্থায় দাতাগোষ্ঠী কার্যকর পদক্ষেপ না নিলে দেশটিতে চরম বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। গত শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি (​ডব্লিউএফপি) ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা উচ্চারণ করেছে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সুদানে কয়েক মাস ধরে চলা যুদ্ধে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ খাদ্যসংকটে আছে। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১০ লাখ শিশু চরম অপুষ্টিতে ভুগছে। দাতাগোষ্ঠী যদি সহায়তা না বাড়ায়, তবে সেখানে সোমালিয়া বা তিন বছর আগের হর্ন অব আফ্রিকার ভয়াবহ দুর্ভিক্ষের মতো ঘটনার পুনরা​বৃত্তি ঘটবে।

বিবৃতিতে আরও বলা হয়, যথাযথ সহায়তা না পেলে চলতি বছরেই দক্ষিণ সুদানের ৫০ হাজার শিশু মারা যাবে।

এর আগে ডব্লিউএফপি ও ইউনিসেফের প্রতিনিধিদল ​দক্ষিণ সুদানের দুর্ভিক্ষপীড়িত এলাকা পরিদর্শন করেন।