দ. আফ্রিকায় নারী নির্যাতনের বিরুদ্ধে পুরুষদের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ও নারীদের ওপর হত্যা ও যৌন সহিংসতাসহ নিপীড়ন বন্ধ করার দাবিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় হাজারো পুরুষ গত শনিবার প্রতিবাদ মিছিল করেছেন। আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির এ দেশটিতে নারী ও শিশু নির্যাতনের হার অনেক বেড়েছে।
সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে একটি সংগঠনের আহ্বানে প্রিটোরিয়ায় ওই বিক্ষোভের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিলেন পুরুষ। প্রতিবাদের প্রতীক হিসেবে মিছিলের সামনে আপাদমস্তক সাদা পোশাক পরা একজন নারী ছিলেন।
বিক্ষোভ আয়োজকদের একজন খোলোফেলো মাশা নিজেকে একজন ভালো বাবা, ভাই এবং চাচা হিসেবে পরিচয় দেন।