আবার টিকে গেলেন জুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকব জুমা
জ্যাকব জুমা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা তাঁকে পদ থেকে অপসারণে নিজের দলের চেষ্টা থেকে বেঁচে গেলেন। জুমার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নির্বাহী কমিটির সদস্যরা সপ্তাহান্তে এ নিয়ে দীর্ঘ বৈঠক করেন। তবে প্রেসিডেন্টকে অপসারণের প্রস্তাব অনুমোদন পেতে ব্যর্থ হয়।
দুর্নীতি-অনিয়মের অভিযোগের মুখে চাপে থাকা জুমাকে সরাতে গুরুত্বপূর্ণ অন্তত চারজন মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। এতে তাঁর ক্ষমতায় থাকা চ্যালেঞ্জের মুখে পড়ে। এর আগে বিরোধী দলের আনা একাধিক অনাস্থা প্রস্তাব থেকে উতরে গেছেন জুমা।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এএনসির মহাসচিব গোয়েদে মানতাশে বলেন, ‘জোরদার, সৎ ও কখনো কখনো কঠিন হয়ে ওঠা বিতর্কের পর নির্বাহী কমিটি প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বানকে সমর্থন জানায়নি।’
কিউবার বিপ্লবের প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্যে যোগ দিতে এ সংবাদ সম্মেলনের আগে সকালেই দক্ষিণ আফ্রিকা ছাড়েন জুমা।