প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের কারাবন্দী আল-জাজিরার তিন সাংবাদিকের দণ্ড বাতিল করেছেন দেশটির শীর্ষ আদালত। তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা খবর’ প্রচারের মামলাটি নতুন করে বিচার করার নির্দেশ দেওয়া হয়েছে। আল-জাজিরার তিন সাংবাদিক পিটার গ্রিস্টে, মোহাম্মদ ফাহমি এবং বাহের মোহাম্মদকে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গ্রেপ্তার করে মিসরের কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা খবর’ প্রচার এবং নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। গত বছর তাঁদের সাত বছর করে কারাদণ্ড দেন কায়রোর অপরাধ আদালত। তিন সাংবাদিক ওই শাস্তির বিরুদ্ধে কায়রোর সর্বোচ্চ আপিল আদালতে আবেদন করেন। গতকাল মাত্র ৩০ মিনিট শুনানির পর আদালত তাঁদের আবেদন গ্রহণ করে মামলা পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন।
বিবিসি