নতুন কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব প্রতিবেশী উত্তর-পূর্ব কেনিয়ার শহরগুলোতে ব্যাপক হারে সদস্য সংগ্রহ করছে। বিবিসির এক প্রতিবেদন বলছে, এ ব্যাপারে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। কেনিয়ার গোয়েন্দা সংস্থা ও এমপিরা ইতিমধ্যে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছিলেন। একটি ছোট শহর থেকেই ২৬ জন তরুণ-যুবক ‘নিখোঁজ’ হওয়ার খবর পুলিশকে জানানো হয়। তারা আল-শাবাবে যোগ দিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত শাবাবের জন্য এ এক নতুন কৌশল বলে মনে করা হচ্ছে। কেনীয় সরকার তরুণদের আল-শাবাব ত্যাগ করার জন্য উৎসাহিত করতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
বিবিসি