প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার নতুন পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন আগুইলা সালাহ ইসাস। পেশায় আইনজীবী ইসাস দেশটির পূর্বাঞ্চলের বাসিন্দা। আটজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে গত সোমবার তিনি এই পদে নির্বাচিত হন। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন পরিচালনাকারী আবু বকর বিরাকেও তিনি পরাজিত করেন। আগুইলা সালাহ লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিচারিক দায়িত্ব পালন করেন।
এএফপি