নবজাতক চুরির সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ বছর আগে দক্ষিণ আফ্রিকার এক হাসপাতাল থেকে এক নবজাতককে চুরি করে নিজের মেয়ে হিসাবে পালন করার অপরাধে এক নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫২ বছর বয়সী ওই নারীকে ২০১৫ সালে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ওই নারীর মেয়ের সঙ্গে স্কুলে আরেকটি মেয়ের অস্বাভাবিক রকমের মিল থাকার বিষয়টি লোকজন খেয়াল করে পুলিশের নজরে আনেন। ডিএনএ পরীক্ষায় মেয়ে দুটি বোন বলে প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতে বিচারক জন হ্লোফি বলেন, দোষী সাব্যস্ত নারী চুরি করা বাচ্চাটির সঙ্গে প্রতারণা করেছেন। এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চুরি হওয়া ওই মেয়েটি তার সত্যিকারের বাবা-মায়ের কাছে ফিরতে চান না, বরং এখনো ওই নারী ও তাঁর স্বামীকেই নিজের মা-বাবা ভাবেন।
বিবিসি