নাইজেরিয়ায় জঙ্গিদের দখলে সেনাঘাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার বাগা শহরের বাইরে একটি সেনাঘাঁটি দখল করেছে বোকো হারামের সন্দেহভাজন জঙ্গিরা। গত শনিবার এ ঘটনা ঘটে।
গতকাল রোববার প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনাঘাঁটি দখলের আগে জঙ্গিদের সঙ্গে সেনাসদস্যদের কয়েক ঘণ্টা প্রচণ্ড যুদ্ধ হয়।
স্থানীয় অধিবাসীদের ভাষ্যে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সেনাদের হটিয়ে ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় বন্দুকধারী জঙ্গিরা। হামলার পর এলাকাটির অনেক মানুষ পালিয়ে প্রতিবেশী দেশ চাদে আশ্রয় নেয়।
জঙ্গিদের দখলে যাওয়া ঘাঁটিটি ব্যবহার করত বহুজাতিক যৌথ টাস্কফোর্স (এমএনজেটিএফ)। মূলত আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় ১৯৯৮ সালে এমএনজেটিএফ গঠন করা হয়। এতে রয়েছে নাইজেরিয়া, নাইজার ও চাদের সেনারা।
বোকো হারামের উত্থানের পর জঙ্গি সংগঠনটিকে দমন করাও টাস্কফোর্সের দায়িত্বের অন্তর্ভুক্ত হয়।