নাইজেরিয়ায় বাজারে বোমায় নিহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর এক জনাকীর্ণ বাজারে গতকাল মঙ্গলবার বোমা বিস্ফোরণে ৪৭ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে ৫২ জন আহত হয়েছে বলেও একটি সামরিক সূত্র জানায়। খবর রয়টার্সের।
বোর্নো রাজ্যের দক্ষিণে সাবোন গারি শহরের জেবো গবাদিপশুর বাজারে দুপুরে ওই বিস্ফোরণ ঘটে। আত্মঘাতী নাকি পেতে রাখা বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে, তা পরিষ্কার নয়। বোর্নো রাজ্য নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সংগঠনটির সদস্যরা নাইজেরিয়ার উত্তরে ক্যামেরুনসহ চাদ ও নাইজারের গ্রামবাসীদেরও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
নতুন প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি বোকো হারামকে নির্মূল করার অঙ্গীকার করার পর থেকে তাদের বোমা হামলা বেড়েছে। গত মে মাসে বুহারি শপথ নেওয়ার পর থেকে এসব হামলায় ৮০০ জনের বেশি নিহত হয়েছে।