নাইজেরিয়ায় স্কুলে আত্মঘাতী হামলা, ৪৭ শিক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় আজ সোমবার ৪৭ জন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৯ জন। জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি বলেছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইয়োবে রাজ্যের পোতিসকুম এলাকার ওই স্কুলে প্রাতঃকালীন অধিবেশন (অ্যাসেম্বলি) চলছিল। এ সময় বিস্ফোরণটি ঘটানো হয়।
নাইজেরিয়ার ন্যাশনাল পুলিশের মুখপাত্র এমানুয়েল ওজুকু বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়। এতে ৪৭ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছে।’ জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলার জন্য দায়ী বলেও মন্তব্য করেন পুলিশের ওই কর্মকর্তা।