নাইজেরিয়ায় দুই 'হামলা চেষ্টাকারী' তরুণী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার মাইদুগুরি শহরের উপকণ্ঠে গত শনিবার প্রহরা দলের সদস্যরা একটি আত্মঘাতী হামলা ঠেকিয়ে দিয়েছেন। এ সময় নিহত হয়েছে বোমা বহনকারী দুই কিশোরী। গতকাল রোববার দেশটির পুলিশ এ কথা জানায়।
সম্ভাব্য হামলাকারী মেয়ে দুটি বোর্নো রাজ্যের প্রাদেশিক রাজধানী মাইদুগুরিতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী বোকো হারাম মাঝে মাঝে আত্মঘাতী হামলার জন্য কম বয়সী মেয়েদের ব্যবহার করে থাকে।
গতকাল বিবৃতিতে পুলিশের মুখপাত্র ভিক্টর ইসুকু বলেন, আনুমানিক ১৮ বছর বয়সের দুজন আত্মঘাতী মেয়ে হামলাকারীকে চিহ্নিত করে বেসামরিক প্রহরা দল।