নাইজেরিয়ায় বাস চাপা পড়ে ১১ শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক দল মানুষের ওপর উঠে পড়ায় পিষ্ট হয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে গোমবে প্রদেশের মালাম সিদি গ্রামে গত মঙ্গলবার ঘটনাটি ঘটে বলে গতকাল বুধবার জানিয়েছে পুলিশ।
নাইজেরিয়া পুলিশের মুখপাত্র আহমেদ উসমান বলেন, মহানবীর (সা.) জন্মদিন উপলক্ষে মুসলিমদের একটি শোভাযাত্রায় বাসটি ঢুকে পড়ে। এ ঘটনায় আরও ১৭ জন গুরুতর আহত হয়েছে। হতাহত সবার বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। ঘটনার পরপরই বাসচালককে পিটিয়ে হত্যা করেছে উপস্থিত বিক্ষুব্ধ জনতা।
পুলিশের ওই মুখপাত্র আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মুসলিমরা মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহানবীর (সা.) জন্মদিন পালন করে থাকে। এর মধ্যে গণজমায়েত এবং বর্ণাঢ্য শোভাযাত্রা উল্লেখযোগ্য।