নির্বাচনকে 'ঐতিহাসিক' বলে স্বাগত বুহারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মাদু বুহারি
মোহাম্মাদু বুহারি

১৯৪২: জন্ম উত্তরের মুসলিমপ্রধান কাটসিনায়
১৯৬১: সামরিক বাহিনীতে যোগদান
১৯৭৬: সেনা শাসকের হাত ধরে রাজনীতিতে
১৯৮৩: রক্তপাতহীন অভ্যুত্থানের পর সেনা কর্মকর্তাদের পছন্দে দেশের নেতা
১৯৮৫: আরেক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত
২০০৩ ও দুদফা নির্বাচনে পরাজিত। দেশের
২০০৭: খ্রিষ্টানদের অভিযোগ, তিনি ইসলামপন্থী

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মোহাম্মাদু বুহারি গতকাল বুধবার দেশবাসীকে অভিনন্দন জানিয়ে এ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, এ নির্বাচনের মধ্য দিয়ে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
সাবেক সেনাশাসক মোহাম্মাদু বুহারি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয়কে পরিবর্তনের পক্ষে রায় এবং গণতন্ত্রকে স্বাগত জানানোর প্রমাণ বলে অভিহিত করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট গুডলাক জোনাথন শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ায় তাঁর প্রশংসাও করেছেন বুহারি। গত শনি ও রবি—এ দুদিন ধরে চলা ভোটে বুহারি ১ কোটি ৫৪ লাখ ভোট পেয়েছেন। আর পরাজিত জোনাথন পেয়েছেন ১ কোটি ২৯ লাখ ভোট। 

৭২ বছর বয়সী বুহারি নিজেকে ‘রূপান্তরিত গণতন্ত্রী’ বলে দাবি করেন।
নাইজেরিয়ায় ক্ষমতায় থাকা অবস্থায় অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রেসিডেন্ট আগে কখনো এভাবে পরাজিত হননি।
বিদায়ী প্রেসিডেন্ট গুডলাক জোনাথন গত মঙ্গলবার বলেন, ‘আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রেখেছি।’
নাইজেরিয়ার ইতিহাসে এবারের প্রেসিডেন্ট নির্বাচন বিশেষ গুরুত্ব পেয়েছে। ১৯৬০ সালে স্বাধীন হওয়ার পর দেশটিতে ছয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে। প্রথাগতভাবে অঞ্চলটির শাসকদের মধ্যে যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা লক্ষণীয়।
নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি, দুর্নীতি ও অর্থনৈতিক অবনতিসহ বিভিন্ন কারণে গুডলাকের প্রতি ভোটারদের মধ্যে অসন্তোষ ছিল।