প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ায় গতকাল সোমবার থেকে ইবোলার পরীক্ষামূলক টিকা বড় আকারে দেওয়া শুরু হয়েছে। চিকিৎসক ও বিজ্ঞানীদের লক্ষ্য স্বাস্থ্যকর্মীসহ ৩০ হাজার স্বেচ্ছাসেবীকে এই প্রতিষেধক দেওয়া। পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে মারাত্মক ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে আট হাজারেরও বেশি লোক মারা গেছে। লাইবেরিয়াতে মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০-এর বেশি। এর প্রতিষেধক এখনো পরীক্ষামূলক পর্যায়ে। এটি ইবোলার বিরুদ্ধে সত্যিই কাজ করবে কি না, তা স্পষ্ট নয়।
বিবিসি