পৌর নির্বাচনে খারাপ ফল এএনসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পৌর নির্বাচনে নেলসন ম্যান্ডেলা বে এবং পোর্ট এলিজাবেথ শহরে বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) কাছে হেরেছে। জোহানেসবার্গ ও প্রিটোরিয়াতেও দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
১৯৯৪ সালে দীর্ঘদিনের বর্ণবাদী শ্বেতাঙ্গ শাসনের অবসানের পর থেকে অনুষ্ঠিত কোনো নির্বাচনে এএনসির এটিই সবচেয়ে খারাপ ফল। ভোট গ্রহণ হয় গত বুধবার। ৯৪ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, এএনসি ৫৪ শতাংশ ভোট পেয়ে জাতীয়ভাবে এগিয়ে রয়েছে। তবে নগর অঞ্চলে তাদের জনসমর্থন ব্যাপকভাবে কমে গেছে।
এবারের পৌর নির্বাচনের ফলাফল ২০১৯ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।