প্রচণ্ড চাপে জ্যাকব জুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সংকটে পড়া প্রেসিডেন্ট জ্যাকব জুমা নিজের দলের মধ্যেই আরও চাপের মুখে পড়লেন। গতকাল রোববার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) শীর্ষ নেতাদের বৈঠকে তীব্র সমালোচনার সম্মুখীন হন দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত জুমা।

জুমার বিরুদ্ধে ক্ষমতাসীন দল এএনসিতে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে প্রিটোরিয়ায় দলটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত মার্চে অর্থমন্ত্রী প্রভিন গোরধানকে বরখাস্তের মধ্য দিয়ে মন্ত্রিসভা পুনর্বিন্যাসের পর থেকে তাঁর বিরুদ্ধে সমালোচনা জোরালো হচ্ছে। তবে জুমার বিরুদ্ধে অনাস্থা জানানো নিয়ে একটি বিতর্ক ও ভোটাভুটির পরিকল্পনা এএনসির নির্বাহী কমিটির চেয়ারম্যান আটকে দেন বলে জানায় রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র এসএবিসি।

এ অবস্থায় জুমা বিদেশে পাড়ি জমানোর কথা ভাবছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। বিবিসির খবরে বলা হয়, ই–মেইলে জানা গেছে, দুবাই যাওয়ার পরিকল্পনা আছে জুমার।