প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) তাদের নেতা হিসেবে এই প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গকে বেছে নিল। তাঁর নাম এমমুসি মাইমানে (৩৪)। গত মাসে অনেকটা হঠাৎ করেই পদত্যাগ করেন জাইলি। দক্ষিণ আফ্রিকায় জনমনে এ ধারণা এখনো প্রবল যে, দলটি শ্বেতাঙ্গদের এবং বর্ণবৈষ্যমের উপকারভোগীরাই এ দল করে। এ ধারণার বাধা পেরিয়ে বর্ণবাদ অবসানের পর থেকে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বিকল্প হতে পারেনি ডিএ। দলটির বিদায়ী নেত্রী হেলেন জাইলির পরামর্শ ছিল, এএনসির সঙ্গে লড়তে হলে তাদের একজন কৃষ্ণাঙ্গ নেতা দরকার।
বিবিসি