প্রধানমন্ত্রী হতে পারলেন না তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমানিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হতে চলেছিলেন সেভিল শাইদেহ। নির্বাচনে বিজয়ী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তাঁকে মনোনীত করলেও গতকাল মঙ্গলবার তা খারিজ করে দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস। কিন্তু কেন তিনি শাইদেহর মনোনয়ন খারিজ করলেন, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। ইউরোপজুড়ে যখন মুসলিমবিরোধী মনোভাব বাড়ছে, তখন এর বিপরীতে ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়ায় মুসলিম নারীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ায় বিশ্বজুড়ে বেশ আলোচনা হচ্ছিল। কিন্তু মনোনয়ন নিয়ে যত না বিস্ময়ের সৃষ্টি হয়েছিল, তাঁর মনোনয়ন খারিজ করে তার চেয়েও বেশি বিস্ময় সৃষ্টি করলেন রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস। শাইদেহ এর আগে আঞ্চলিক প্রশাসন ও জনপ্রশাসন-বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিবিসি