প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম-এর দ্বিতীয় পর্ব প্রকাশ করা হচ্ছে আগামী বছর। নতুন বইটির নাম প্রেসিডেন্সিয়াল ইয়ারস। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের এক মুখপাত্র গতকাল বুধবার এ খবর জানায়। পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট থাকাকালের অভিজ্ঞতা নিয়ে ম্যান্ডেলা বইটি লেখেন। বইটির সূচনায় ম্যান্ডেলার হাতে লেখা পাণ্ডুলিপি থাকবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলা ২৭ বছর কারাবাসের পর ১৯৯০ সালে মুক্তি পান। এরপর ১৯৯৪ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। ৯৫ বছর বয়সে গত বছর তিনি মারা যান। এএফপি