ফরমান বাতিলের পরও বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমানিয়ার সরকার তার ঘোষণামতো বিতর্কিত ফরমান বাতিল করার পরও সে দেশে বিক্ষোভ চলছে। রোববার রাতেও হাজার হাজার মানুষ মিছিল-সমাবেশ করেছে। ওই ফরমানের মাধ্যমে দুর্নীতিবাজ রাজনীতিকদের অন্তত একাংশকে বিচারের সম্মুখীন হওয়া থেকে অব্যাহতির ব্যবস্থা রাখা হয়েছিল। তবে বিক্ষোভকারীরা ÿক্ষমতাসীন বামপন্থী সরকারের পদত্যাগের দাবি জানায়। রাজধানীর ভিক্টরি স্কোয়ারে রোববার ষষ্ঠ দিনের মতো হাজারো লোক প্রতিবাদ জানাতে সমবেত হয়। রোমানিয়ার সাম্প্রতিক গণবিক্ষোভ ১৯৮৯ সালে দেশটিতে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের পর থেকে সবচেয়ে বড়।