প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক স্টেটের জিহাদিদের সঙ্গে যুক্ত আলজেরিয়ার জঙ্গি সংগঠন জুনদ আল খিলাফা (খিলাফতের সেনা) তাদের হাতে বন্দী এক ফরাসি নাগরিককে শিরশ্ছেদের ভিডিওচিত্র ইন্টারনেটে প্রকাশ করেছে। ফ্রান্সের পক্ষ থেকে হার্ভে পিয়েরে গাউর্দেলের (৫৫) নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। ভিডিওচিত্র ‘ফরাসি সরকারের প্রতি রক্তাক্ত বার্তা’ নামে প্রকাশিত হয়েছে। গত রোববার ওই ফরাসি নাগরিক অপহৃত হন। গত সোমবার এক ভিডিওচিত্রে ইরাকে আইএসের ওপর ফরাসি বিমান হামলা বন্ধে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় জঙ্গি সংগঠনটি। অন্যথায় ওই নাগরিককে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার হুমকি দেওয়া হয়। বিবিসি।