প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল গতকাল সোমবার থেকে আসতে শুরু করেছে। আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে ১৯৯৯ সালে সামরিক শাসনের অবসান ঘটার পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের মধ্যেমে ভাগ্য নির্ধারণ হবে বর্তমান প্রেসিডেন্ট জোনাথন গুডলাক ও বিরোধী নেতা সাবেক সামরিক শাসক মোহাম্মাদু বুহারির। নাইজেরিয়ার নির্বাচন কমিশন বলেছিল, দেশজুড়ে এক লাখ ২০ হাজার ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল রোববার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যেই পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
রয়টার্স