ফের উতরে গেলেন জ্যাকব জুমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এই বছর তৃতীয়বারের মতো অনাস্থা ভোটে উতরে গেছেন। পার্লামেন্টে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) সদস্যসংখ্যা বেশি হওয়ায় এবারও তিনি অনাস্থা প্রস্তাবে বেঁচে যান। সম্প্রতি তাঁর দুর্নীতিসংক্রান্ত একটি টেপ প্রকাশিত হওয়ার পর এই অনাস্থা প্রস্তাব আনা হয়। সাবেক দুর্নীতিবিরোধী কর্মকর্তা থুলি ম্যাডোনসেলার অভিযোগের পর জুমার সরে যাওয়ার দাবি এসেছে বিরোধী দলসহ সর্বস্তর থেকে। নিজের দলের লোকজনও তাঁকে সরে যেতে অনুরোধ করেছেন। এরপরও তিনি অনাস্থা ভোটে উতরে যাচ্ছেন। কারণ, এএনসির সদস্যরা জুমাকে সরিয়ে দিতে চাইছেন না। তাঁরা আশা করছেন, জুমা নিজ থেকেই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাবেন।