ফ্ল্যাট ভর্তি ডলার আর ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার লাগোস শহরের একটি ফ্ল্যাট থেকে ৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের কড়কড়ে নোট উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ২ কোটি ৩০ লাখ নাইরা (নাইজেরিয়ার মুদ্রা) ও ২৭ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।
এ ঘটনায় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) প্রধান আও ওককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
নাইজেরিয়ার দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা ফ্ল্যাটটিতে বিপুল অঙ্কের ওই অর্থের সন্ধান পান বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। এ অর্থ ওকের নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থার মালিকানায় ছিল বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থাটি কীভাবে এত অর্থের মালিক হলো, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, গোপন অভিযান চালাতেই ফ্ল্যাটটিতে ওই অর্থ জড়ো করা হয়।