প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় সরকারবিরোধী বিক্ষোভ আবার উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা গতকাল শুক্রবার পুলিশের বাধা উপেক্ষা করে সরকারবিরোধী স্লোগান দেয়। আগের দিনও রাজধানীর উপকণ্ঠে প্রায় সারা দিন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ চলে। এ সময় অন্তত দুজন বিক্ষোভকারী নিহত ও আটজন আহত হয়। এর প্রতিবাদে গতকাল সকালে রাজধানীর সিচিতোক এলাকায় একদল বিক্ষোভকারী রাজপথে নামে। মুতাকুরা এলাকায়ও শতাধিক মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করে।
এএফপি