প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্কের বিমান পরিবহন সংস্থা টার্কিশ এয়ারলাইনস। লিবিয়ার সঙ্গে বিমান যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এটাই ছিল সর্বশেষ বিদেশি এয়ারলাইনস। গতকাল মঙ্গলবার টার্কিশ এয়ারলাইনস এ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিসরাতায় চলাচলকারী ফ্লাইট বন্ধ থাকবে। টার্কিশ এয়ারলাইনসের সময়সূচিতে এখন লিবিয়া অভিমুখে কোনো ফ্লাইট নেই। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির শাসনের অবসানের পর থেকে লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল।
এএফপি