প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার ইবোলাপীড়িত এলাকা থেকে ফিলিপাইনের ১০৮ সেনা দেশে ফিরে আসার পর নিরাপত্তার স্বার্থে তাঁদের একটি বিচ্ছিন্ন দ্বীপে রাখা হয়েছে। লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাঁদের ১০ মাসের দায়িত্ব পালন শেষ হয়েছে। সম্প্রতি একটি বিশেষ উড়োজাহাজে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর পরই তাঁদের কাবালো দ্বীপে পাঠানো হয়। ম্যানিলা উপসাগরের ওই ছোট দ্বীপে জনবসতি নেই। সেখানে ২১ দিন থাকতে হবে ওই সেনাদের। ভাইরাসটির উপসর্গ স্পষ্টভাবে দেখা দেওয়ার সময়সীমা এটাই। দেশে পৌঁছানো পর্যন্ত তাঁদের কারও মধ্যে ইবোলা শনাক্ত করা হয়নি।
এএফপি