প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিদেশি নাগরিকদের মালিকানাধীন নিত্যপণ্যের দোকানে লুটপাটের চেষ্টার সময় ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সোয়েটো শহরতলিতে আটকের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত সোমবার ওই এলাকায় ডাকাতির চেষ্টাকালে বিদেশি দোকানির গুলিতে এক তরুণ নিহত হন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত কয়েক দিনে সেখানে কমপক্ষে ৮০টি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। এগুলোর বেশির ভাগই সোমালিয়ার নাগরিকদের। সতর্কতা হিসেবে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএফপি