বিদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিদের ওপর হামলার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় গতকাল বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। খবর এএফপির।
জোহানেসবার্গে ওই সমাবেশের একজন আয়োজক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সহনশীলতার দিক তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সহিংসতাকে প্রত্যাখ্যান করছি।’
বিদেশিদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ করতে গত বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযানে পুলিশের সহযোগিতায় ছিলেন সেনাসদস্যরা। নগরের আলেকজান্দ্রা এলাকায় শ্রমিকদের একটি হোস্টেলে এই অভিযান চলে। তিন সপ্তাহ ধরে চলা বিদেশিবিরোধী সহিংসতায় অন্তত সাতজন নিহত হন। ২০০৮ সালে একই ধরনের সহিংসতায় ৬২ জন নিহত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে পুলিশকে সহযোগিতা করতে সেনা নামানো হয়েছে। এবারের সহিংসতায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত জিম্বাবুয়ে, মোজাম্বিকসহ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক আক্রান্ত হয়।