বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরিকোস্টে বিদ্রোহী সেনাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে সরকার। গোলাগুলির কারণে আলোচনা বিঘ্নিত হওয়ার কিছু সময় পরই গত শুক্রবার রাতে সমঝোতায় পৌঁছানোর খবর প্রেসিডেন্টের কাছের এক সূত্র নিশ্চিত করে। সূত্রটি জানিয়েছে, ‘সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও বিদ্রোহী সেনাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে।’ এতে সন্তোষ প্রকাশ করেছে বিদ্রোহী সেনারাও। ভালো বেতন, বোনাস ও আবাসনের দাবিতে গত সপ্তাহে আইভরিকোস্টের সেনাদের একাংশ বিদ্রোহ শুরু করে, যা দুই দিন স্থায়ী হয়। সরকার সেনাদের দাবি পূরণে রাজি হওয়ার পর বিদ্রোহের অবসান ঘটে। সেনাবাহিনীর পক্ষের এক সমঝোতাকারী বলেন, সেনাদের বোনাস দেওয়ার শর্ত থেকে সরকার পিছিয়ে গেছে, এমন আশঙ্কা থেকেই নতুন করে গোলাগুলির ঘটনা ঘটে।