প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় ২২ বছর আগে শ্বেতাঙ্গ শাসনের অবসানের পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো বিরোধী দলীয় মেয়র পেল রাজধানী প্রিটোরিয়া। মেয়র হয়েছেন বিরোধী ডেমোক্রেটিক অ্যালান্সের (ডিএ) প্রার্থী সোলি এমসিমাঙ্গা। গত ৩ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় ডিএ। এর ফলে প্রিটোরিয়া হাতছাড়া হলো ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি)।