প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন বলেছে, আফ্রিকায় ইবোলা চিকিৎসাকেন্দ্রে দায়িত্ব পালনকারী ব্রিটিশ নার্স কীভাবে ওই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হলেন তা তদন্ত করে দেখতে তারা চেষ্টার ত্রুটি রাখবে না। পলিন ক্যাফারকি নামে ওই নার্স দাতব্য প্রতিষ্ঠানটির হয়ে সিয়েরা লিওনের কেরিটাউনে কাজ করেছিলেন। উত্তর লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন ক্যাফারকির অবস্থা সংকটাপন্ন। অবস্থার অবনতি হলে তাঁকে স্কটল্যান্ড থেকে লন্ডনের হাসপাতালে স্থানান্তর করা হয়। সেভ দ্য চিলড্রেনের সিয়েরা লিওন পরিচালক বলেছেন, এ জন্য তাঁরা বিশেষ তদন্ত চালাবেন। এক সপ্তাহ আগে গ্লাসগোতে ফেরার পর ক্যাফারকির ইবোলা ধরা পড়ে।
বিবিসি