প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বোডিয়ায় বিষাক্ত খাবার খেয়ে গত শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। গতকাল শনিবার দেশের পশ্চিমাঞ্চলীয় পুরসাত প্রদেশের নম ক্রাভান জেলার পুলিশ-প্রধান ভং সারেথ জানান, প্রাথমিক বিদ্যালয়ের ২২২ শিক্ষার্থী শুক্রবার তাদের জন্য বাজার থেকে কিনে আনা ভাত, মাংস ও শসা খেয়ে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। খাওয়ার প্রায় তিন ঘণ্টা পর তাদের পেট ব্যথা, বমি বমি ভাব ও পাতলা পায়খানা শুরু হয়। অসুস্থ হয়ে পড়া শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। খাবারের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাদেশিক খাদ্যনিরাপত্তা ব্যুরোর কাছে পাঠানো হয়েছে।
সিনহুয়া