বুরকিনা ফাসোতে অন্তর্বর্তী সরকার নিয়ে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুরকিনা ফাসোতে এক বছরের জন্য অন্তর্বর্তী সরকার গঠনে সম্মত হয়েছেন রাজনৈতিক নেতা, সেনা কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আগামী বছরের নভেম্বর মাসে দেশটিতে নির্বাচন হবে। খবর এএফপির।
রাজধানীতে গত বুধবার অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বিভিন্ন ধর্মীয় ও উপজাতির প্রধানেরাও উপস্থিত ছিলেন। মধ্যস্থতা করেন আফ্রিকান ইউনিয়নের (এইউ) তিন সদস্যদেশ ঘানা, নাইজেরিয়া ও সেনেগালের প্রেসিডেন্ট।
বৈঠকের পর সম্ভাব্য অন্তর্বর্তীকালীন ঐক্যের সরকারের প্রধান হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। তবে এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ‘বিশিষ্ট বেসামরিক ব্যক্তিত্ব’ অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন।
প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে গণবিক্ষোভের মুখে গত ৩১ অক্টোবর পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।