বুরকিনা ফাসোয় শান্তি চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় প্রেসিডেন্টের গার্ড বাহিনীর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা দেশটির সেনাবাহিনীর সঙ্গে শান্তি চুক্তি করেছেন। সংকট নিরসনের লক্ষ্যে ও সহিংসতা এড়াতে দীর্ঘ আলোচনার পর গত মঙ্গলবার রাতে দুই পক্ষ ওই চুক্তি স্বাক্ষর করে। খবর বিবিসির।
প্রেসিডেন্টের গার্ড বাহিনী গত সপ্তাহে ওই অভ্যুত্থান ঘটায়। এতে নেতৃত্ব দেন জেনারেল দিয়েনদেরে। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কমপাওরের সাবেক সহযোগী।