বুরকিনায় ঐকমত্যের সরকার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগের পর ক্ষমতা দখল করা সেনাবাহিনী গত রোববার ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ক্ষমতা থেকে সেনাবাহিনীর সরে দাঁড়ানোর দাবিতে রাজধানী ওয়াগাদাউগাউতে কয়েক হাজার লোক বিক্ষোভ করে। খবর এএফপির।
রোববার সন্ধ্যায় স্বঘোষিত সামরিক সরকারপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আইজ্যাক জিদার সঙ্গে বিরোধীদলীয় জোট নেতাদের বৈঠক হয়। এরপর সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সবাইকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।
দুই দিনের বিক্ষোভের মুখে শুক্রবার প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে পদত্যাগ করেন।