বুরকিনায় চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুরকিনা ফাসোর সেনাবাহিনী বেসামরিক শাসন ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের চুক্তি করেছে। গণবিক্ষোভে ২৭ বছরের প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর এ চুক্তি হলো। চুক্তির রূপরেখা অনুযায়ী রাজনৈতিক নেতারাসহ বেসামরিক পক্ষ ও সামরিক নেতাদের সম্মতির ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তবে নতুন কোনো নেতার নাম ঘোষণা করা হয়নি। অন্তর্বর্তী এ কর্তৃপক্ষ বেসামরিক শাসন ফিরিয়ে আনবে এবং আগামী বছর নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেবে। প্রেসিডেন্ট কমপাওরে আরেক দফা ক্ষমতায় থাকার চেষ্টা করলে গণবিক্ষোভ শুরু হয়। এর জেরে গত ৩১ অক্টোবর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
এএফপি