প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব আফ্রিকার দেশগুলোর নেতারা বুরুন্ডির সংকট নিয়ে আলোচনার জন্য তানজানিয়ার দার এস সালামে আগামী রোববার একটি বিশেষ সম্মেলনে অংশ নেবেন। ইস্ট আফ্রিকান কমিউনিটি (ইএসি) গত সোমবার রাতে এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছে। বুরুন্ডির রাজধানী বুজুমবুরার রাস্তায় রাস্তায় সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজার বিরোধীরা সরকারের সঙ্গে শান্তি আলোচনা বয়কট করেছে। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তিনি ইএসির ওই সম্মেলনে যোগ দিতে যাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
রয়টার্স