বুরুন্ডিতে আবার সরকারবিরোধী বিক্ষোভ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় গতকাল সরকারবিরোধী বিক্ষোভ ভন্ডুল করতে ফাঁকা গুলি ছোড়েন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াতে থাকেন। প্রেসিডেন্ট পিয়রে এনকুরুনজাকে উৎখাতে একটি সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার কয়েক দিনের মাথায় নতুন করে এ বিক্ষোভ শুরু হয় l ছবি: এএফপি

বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় গতকাল সোমবার প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার বিরুদ্ধে আবার বিক্ষোভ করেছে লোকজন। তাঁকে উৎখাতে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর গত রোববার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন পিয়েরে। খবর এএফপির।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পিয়েরে দেশের চলমান সংকট নিয়ে কোনো কথা বলেননি। তিনি বলেন, তাঁর দেশ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ঘনিষ্ঠ আল শাবাবের হুমকির মুখে আছে। তাঁর সরকার এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তবে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের একজন মুখপাত্র বলেন, বুরুন্ডিতে চলমান সংকট রাজনৈতিক। এটি দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। এর সঙ্গে তাঁদের কোনো যোগসাজশ নেই।
এদিকে গতকাল সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানীতে ছোট ছোট দলে জড়ো হয়। সেখানে গান গেয়ে, বাঁশিতে ফুঁ দিয়ে তারা বিক্ষোভ করে। পুলিশ মাঝেমধ্যে ফাঁকা গুলি ছোড়ে, লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে বিক্ষোভকারীরা আবারও সংগঠিত হয়। আবারও সরকারবিরোধী স্লোগান দেয়।
প্রেসিডেন্ট পিয়েরেকে উৎখাতের উদ্দেশে গত বুধবার কয়েকজন জেনারেল অভ্যুত্থান করেন। কিন্তু প্রেসিডেন্টের অনুগত জেনারেলরা তাঁদের পরাস্ত করেন। অভ্যুত্থানকারীরা শুক্রবার পরাজয় স্বীকার করেন।