প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার দেশ বুরুন্ডিতে গত শুক্রবারের সংঘাতে আটজন সেনাসদস্যসহ অন্তত ৮৭ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী গতকাল শনিবার এ কথা জানিয়েছে। শুক্রবার রাজধানী বুজুম্বুরার কয়েকটি সামরিক স্থাপনায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা সমন্বিতভাবে হামলা চালালে এ সংঘাত শুরু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাড়ি বাড়ি অভিযান চালায়। গতকাল সকালে রাজধানীর সড়কগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে লাশ পড়ে থাকতে দেখা যায়। সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দু নায়াকাবিগাতেই পড়ে ছিল ২০টি লাশ। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা একে ‘হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন। তবে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গ্যাসপার্ড বারাতুজা বলেন, নিহত ৮৭ জনের মধ্যে ৭৯ জনই রাষ্ট্র, সেনাবাহিনী বা পুলিশের ‘শত্রু’। বাকি আটজন সেনাসদস্য। মে মাসে বুরুন্ডিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়।
এএফপি