বুরুন্ডিতে সাংবাদিক 'পীড়ন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরুন্ডির প্রেসিডেন্টকে উৎখাতে সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পরদিন গণমাধ্যমের ওপর সরকারের খড়্গহস্ত হওয়ার অভিযোগ উঠেছে। খবর এএফপির।
মানবাধিকার কর্মী ইনোসেন্ট মুহোজি বলেছেন, সরকারি বাহিনীর অভিযানের মুখে দেশটির প্রভাবশালী শীর্ষ নির্দলীয় রেডিও স্টেশন আরপিএর প্রধান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। ‘বুরুন্ডিয়ান প্রেস অবজারভেটরি’র প্রধান ইনোসেন্ট মুহোজি বলেন, তাঁরা গণমাধ্যমকর্মীদের মনোবল ভেঙে দিতে চান। গণমাধ্যমকর্মীদের নানা ধরনের হয়রানি করা হচ্ছে।
এর আগে অভ্যুত্থান ব্যর্থ হওয়া সত্ত্বেও দেশটির সুশীল সমাজের নেতারা জনগণকে প্রেসিডেন্ট এনকুরুনজিজা-বিরোধী আন্দোলনে মাঠে থাকার ডাক দেন। এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করলে বিরোধীদের বিক্ষোভের পাশাপাশি সেনাবাহিনীর একাংশ তাঁকে উৎখাতের চেষ্টা চালায়।