বুরুন্ডিতে ১৮ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ বুরুন্ডির পুলিশ বাংলাদেশ থেকে যাওয়া ১৮ জন ‘অবৈধ অভিবাসীকে’ আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা একই বাড়িতে বাস করছিলেন। তাঁদের কাছ থেকে ৩১টি ভুয়া পাসপোর্ট পাওয়া গেছে।
বিবিসি বাংলার অনলাইন সংস্করণে বলা হয়, বিবিসির আফ্রিকা সার্ভিসের রবার্ট মিসিগারো বলছেন, বুরুন্ডিতে মাঝে মধ্যেই অবৈধ অভিবাসী আটক করা হয়। তারা মূলত প্রতিবেশী বিভিন্ন দেশের নাগরিক। এ কারণে একসঙ্গে এত বাংলাদেশি আটক হওয়ায় বুরুন্ডির পুলিশ বিস্মিত।
আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।