বেবুনে বিদ্যুৎবিহীন ৫০ হাজার মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাম্বিয়ায় একটি বেবুনের কারণে রোববার সকালে ৫০ হাজার লোক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
বেবুনটি একটি বিদ্যুৎকেন্দ্রে উঠে তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এ কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিতরণ কোম্পানির এক মুখপাত্র হেনরি কাপাটা জানিয়েছেন, ‘তীব্র বৈদ্যুতিক শক’ পাওয়ার পরও বেবুনটি জীবিত রয়েছে। মানুষ এ ধরনের শকে মারা যায়।
কাপাটা বলেন, বন্য প্রাণী নিয়ে কাজ করা একটি সংস্থা বেবুনটিকে উদ্ধার করে। বৈদ্যুতিকে বেবুনটি গুরুতর আহত হয়। তবে তার অবস্থার উন্নতি হচ্ছে। জাম্বিয়ার পর্যটন নগরী লিভিংস্টোনে জাতীয় উদ্যানের কাছে ওই বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত। এলাকাটিতে বন্য প্রাণীরা বিচরণ করে থাকে।
গত বছর কেনিয়ায় একই ধরনের ঘটনা ঘটে। একটি বানরের কারণে পুরো দেশটিই বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।