বোকো হারাম চুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহৃত ২১৯ স্কুলছাত্রীর মুক্তির বিষয়ে নিশ্চুপ রয়েছে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম। তবে নাইজেরিয়া সরকার স্কুলছাত্রীদের মুক্তির ব্যাপারে আশাবাদী। গত রোববার সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বোকো হারামের সঙ্গে সরকারের সমঝোতা চুক্তির কথা উল্লেখ করে জানায়, সোমবার না হলেও মঙ্গলবারের (আজ) মধ্যে স্কুলছাত্রীদের মুক্তি মিলবে। কিন্তু গতকাল সোমবার তাদের মুক্তি মেলেনি। নাইজেরিয়ার পত্রিকা দ্য পাঞ্চ গতকাল জানায়, বোকো হারামের একটি পক্ষ সমঝোতার বিরোধিতা করছে।
সিএনএন