বোকো হারাম নেতা আহত বলে দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শেকাউ বিমান হামলায় গুরুতর আহত ও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার।
নাইজেরীয় সেনাবাহিনীর মুখপাত্র সানি ওসমান এক বিবৃতিতে বলেন, গত শুক্রবার চালানো বিমান হামলায় শেকাউ কাঁধে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। মুখপাত্র আরও বলেন, হামলায় বোকো হারামের তিনজন কমান্ডার আবু বকর মুবাই, মালাম নুহু ও মালাম হাম্মান নিহত হয়েছেন।
এর আগেও নাইজেরিয়া সরকার অভিযান চালিয়ে বোকো হারাম নেতা শেকাউকে হত্যার একাধিকবার দাবি করে।